আর্লি অ্যাক্সেস চলছে: সীমিত কিছু শপের জন্য ফ্রি পাইলট। আবেদন করুন

রাত ৩টার মেসেজও এখন অর্ডার হবে।

EcomGini আপনার ফেসবুক পেজ, Instagram আর WhatsApp-এ কাস্টমারের সাথে কথা বলে। ছবি দেখে প্রোডাক্ট খুঁজে দেয়, দাম হিসাব করে, অর্ডার নেয় আর কুরিয়ার বুক করে। আপনি শুধু প্যাক করে পাঠান।

  • কার্ড লাগবে না
  • ১০ মিনিটে সেটআপ
  • বাংলা, ইংরেজি, বাংলিশ
ম
মেঘলা ফ্যাশনAI উত্তর দিচ্ছে
আসসালামু আলাইকুম, এই পাঞ্জাবিটা আছে? 2 ta nile koto?
নেভি এমব্রয়ডারি পাঞ্জাবি৳২,২৫০M, L, XL স্টকে আছে
এটি নিতে চাই
বিস্তারিত
ওয়ালাইকুম আসসালাম স্যার। ২টা নিলে ৳৪,৫০০, ঢাকার বাইরে ডেলিভারি ৳১৩০। মোট ৳৪,৬৩০। কোন সাইজ দেব?
L size. Rafi, 01712-345678, Uttara Sector 11
অর্ডার কনফার্ম হয়েছে স্যার। বিল পাঠালাম, ২-৩ দিনে পৌঁছে যাবে।
Aa
আজকের অর্ডারআজ বিক্রি৳২৩,০৮০
#২০৪৭রাফি আহমেদনেভি পাঞ্জাবি × ২৳৪,৬৩০নতুনAI নিয়েছে
#২০৪৬সাদিয়া ইসলামসেজ কো-অর্ড সেট৳২,৫২০কুরিয়ারে
#২০৪৫তানভীর আহমেদডেনিম জ্যাকেট৳৩,০৮০প্যাকিং
যেখানে কাস্টমার, সেখানেই EcomGini
  • Messenger
  • Instagram
  • WhatsApp
  • পোস্টের কমেন্ট
  • ওয়েবসাইট চ্যাট
  • Steadfast
  • Pathao
  • RedX
  • বিকাশ
  • নগদ

ফেসবুকে বিক্রি করেন? এই সমস্যাগুলো চেনা লাগবে।

প্রতিটা দেরির উত্তর, প্রতিটা ভুলে যাওয়া কাস্টমার আর প্রতিটা ফেরত পার্সেল আপনার লাভ থেকে টাকা কেটে নেয়। EcomGini এই ছয়টা জায়গাতেই কাজ করে।

৪৭অপঠিত মেসেজরাত ৩:১২

রাতের মেসেজ সকালে দেখা

রাত ১১টা থেকে সকাল ৯টার মধ্যে আসা মেসেজের উত্তর যেতে যেতে কাস্টমার অন্য পেজ থেকে কিনে ফেলেন।

সমাধানEcomGini কয়েক সেকেন্ডে উত্তর দেয়, রাত-দিন।

dam koto?price?koto takadam?

একই প্রশ্ন দিনে শতবার

“দাম কত?”, “ডেলিভারি চার্জ?”, “সাইজ আছে?” মডারেটরের পুরো দিন কাটে কপি-পেস্টে।

সমাধানবারবার আসা প্রশ্ন AI সামলায়, টিম সময় দেয় আসল কাজে।

price plzdam koto apuinbox plzprice?

কমেন্টে “প্রাইস প্লিজ”

শত শত কমেন্টে একে একে “ইনবক্স চেক করুন” লিখতে লিখতে আগ্রহী কাস্টমার হারিয়ে যান।

সমাধানকমেন্টে উত্তর, আর ইনবক্সে সাথে সাথে প্রোডাক্ট কার্ড।

−৳১৩০

ভুয়া অর্ডার আর রিটার্ন

ফোন বন্ধ, ঠিকানা ভুল, পার্সেল ফেরত। প্রতিটা রিটার্নে ডেলিভারি চার্জ যায় আপনার পকেট থেকে।

সমাধানপাঠানোর আগে কাস্টমারের ডেলিভারি রেকর্ড আর অটো কনফার্মেশন।

১২টি মিসড কল

“ভাই, পার্সেল কই?”

দিনে ডজনখানেক কল আর মেসেজ শুধু ট্র্যাকিং জানার জন্য।

সমাধানপ্রতিটা আপডেট কাস্টমারের চ্যাটে নিজে থেকেই চলে যায়।

দাম কত?৳২,৪৫০সিন · ৩ দিন আগে

আগ্রহী কাস্টমার ভুলে যাওয়া

দাম জেনে চুপ হয়ে যাওয়া কাস্টমারকে কেউ মনে করায় না, অথচ তাঁরাই সবচেয়ে কাছের ক্রেতা।

সমাধানঠিক সময়ে ভদ্র রিমাইন্ডার, Meta-র নিয়ম মেনে।

আপনার পেজ প্রতি মাসে কত বিক্রি হারাচ্ছে?

নিজের পেজের সংখ্যা বসান। হিসাবটা আনুমানিক, তবে কোথায় টাকা হারাচ্ছে সেটা পরিষ্কার দেখা যায়।

মাসে অফিস টাইমের বাইরে আসা কাস্টমার৮৪০ জন
যাঁদের মধ্যে সম্ভাব্য অর্ডার৮৪ টি
মাসে সম্ভাব্য হারানো বিক্রি৳১,২৬,০০০
এই টাকা ঘরে আনতে চাই

একজন মডারেটর বনাম EcomGini

কাজের সময়দিনে ৮ ঘণ্টা, ছুটি আছেদিনে ২৪ ঘণ্টা, ছুটি নেই
একসাথে কতজনকেএকজন একজন করেযতজন আসুক, একসাথে
প্রথম উত্তরমিনিট থেকে ঘণ্টাকয়েক সেকেন্ড
হাতে লেখা প্রতিটা উত্তরের খরচ৳১.২৫২৫ কর্মদিবস × ৮ ঘণ্টা, প্রতি উত্তরে ১ মিনিট ধরে

নিজের চোখে দেখুন, EcomGini কীভাবে কথা বলে

একটা পরিস্থিতি বেছে নিন। বাঁয়ে কাস্টমারের ফোনে যা দেখা যায়, ডানে EcomGini পেছনে কী করল।

উদাহরণ
ম
মেঘলা ফ্যাশনAI উত্তর দিচ্ছে
eta koto apu? ache?
টিল জামদানি শাড়ি৳৩,২০০স্টকে আছে
এটি নিতে চাই
বিস্তারিত
জি আপু, শাড়িটা স্টকে আছে। দাম ৳৩,২০০, ঢাকার ভেতরে ডেলিভারি ৳৭০। নিতে চাইলে নাম, ফোন আর ঠিকানা দিন।
Aa

পেছনে যা হলো

  1. ১লাইভ ভিডিওর স্ক্রিনশট থেকে শাড়িটা চিনল, কোনো কোড ছাড়াই
  2. ২আপনার ক্যাটালগে মিলিয়ে ঠিক প্রোডাক্টের কার্ড পাঠাল
  3. ৩স্টক আর ডেলিভারি চার্জ যোগ করে এক মেসেজে উত্তর দিল

একটা অর্ডার, কমেন্ট থেকে রিভিউ পর্যন্ত

নিচে স্ক্রল করুন। প্রতিটা ধাপে EcomGini কী করে, পাশে তার আসল চেহারা।

  1. ১

    কমেন্ট বা মেসেজ আসে

    পোস্টে কেউ “price?” লিখলেন। EcomGini কমেন্টে উত্তর দিল আর ইনবক্সে প্রোডাক্ট কার্ড পাঠাল।

    Mahmuda price?
    মেঘলা ফ্যাশন আপু, দাম ৳২,২৫০। ইনবক্সে বিস্তারিত পাঠালাম।
  2. ২

    চ্যাটেই অর্ডার

    কাস্টমার “এটি নিতে চাই” চাপলেন বা নাম-ঠিকানা লিখলেন। অর্ডার তৈরি হলো, কোনো ওয়েবসাইট ছাড়াই।

    অর্ডার করুন

    সাইজMLXL
    নামMahmuda Khatun
    ফোন01819-204517
    ঠিকানাধানমন্ডি ২৭, ঢাকা
    অর্ডার কনফার্ম করুন
  3. ৩

    বিল আর অগ্রিম

    চ্যাটে সুন্দর করে সাজানো বিল গেল। চাইলে বিকাশ বা নগদ লিংকে অগ্রিম নেওয়া যায়।

    বিল #2051কনফার্মড
    নেভি পাঞ্জাবি (L)৳২,২৫০
    ডেলিভারি৳৭০
    মোট৳২,৩২০
    ৳৩০০ অগ্রিম দিন
  4. ৪

    পাঠানোর আগে যাচাই

    ফোন নম্বরের আগের ডেলিভারি রেকর্ড দেখে ঝুঁকি বোঝা যায়। সন্দেহ হলে অটো কল বা SMS-এ কনফার্ম।

    কাস্টমারের রেকর্ড

    86%ডেলিভারি সফল
    Steadfast১১ / ৯
    Pathao৬ / ৫
    ঝুঁকি কম, পাঠানো যায়
  5. ৫

    এক ক্লিকে কুরিয়ার

    Steadfast, Pathao বা RedX-এ পার্সেল বুক, লেবেল প্রিন্ট। কয়েকটা অর্ডার একসাথেও।

    কুরিয়ার বুক করুন

    Steadfast৳৭০ · ১-২ দিন
    Pathao৳৮০ · ১-২ দিন
    RedX৳৭৫ · ২-৩ দিন
    SF-204790216
  6. ৬

    কাস্টমার নিজেই জানেন

    কুরিয়ারে দেওয়া, পথে, আজ ডেলিভারি। প্রতিটা আপডেট চ্যাটে চলে যায়, ট্র্যাকিং লিংকসহ।

    মেঘলা ফ্যাশন

    আপনার পার্সেল আজ ডেলিভারির জন্য বের হয়েছে। ৳২,০২০ রেডি রাখুন।

    1. কনফার্ম
    2. কুরিয়ারে
    3. পথে
    4. আজ ডেলিভারি
  7. ৭

    রিভিউ আর আবার কেনা

    ডেলিভারির পরদিন রিভিউয়ের অনুরোধ। পরে নতুন কালেকশন এলে অফার পাঠানো যায়।

    পার্সেল কেমন লাগল আপু?

    ★★★★★
    “কাপড় খুব ভালো, সময়মতো পেয়েছি।”
    নতুন ঈদ কালেকশনে আপনার জন্য ১০% ছাড়
Mahmuda price?
মেঘলা ফ্যাশন আপু, দাম ৳২,২৫০। ইনবক্সে বিস্তারিত পাঠালাম।

আপনার পুরো ব্যবসা এক স্ক্রিনে

ফোনে বা ল্যাপটপে। আপনি আর আপনার টিম, যার যতটুকু দেখার।

ecomgini.com/app
রাফি আহমেদL size dile hobe?
AI
সাদিয়াprice koto apu?
AI
তানভীরproduct ashe nai!!
টিম
মাহমুদাcomment: price?
AI
L size dile hobe?
জি স্যার, L সাইজ আছে। অর্ডার করে দিই?
চ্যাট হাতে নিন

Messenger, Instagram, WhatsApp আর কমেন্ট, সব এক ইনবক্সে। কোনটা AI সামলাচ্ছে আর কোনটায় মানুষ লাগবে, এক নজরে।

মডারেটর, সাধারণ চ্যাটবট আর EcomGini

মডারেটরসাধারণ চ্যাটবটEcomGini
রাত আর ছুটির দিনে উত্তর
প্রশ্ন একটু ঘুরিয়ে করলেও বোঝে
ছবি দেখে প্রোডাক্ট চেনে
ভয়েস নোট বোঝে
মোট দাম আর অফার হিসাব করেকিছুটা
অর্ডার নেয়, কুরিয়ার বুক করেকিছুটা
একসাথে শত কাস্টমার
দরকার হলে মানুষের হাতে দেয়প্রযোজ্য নয়

আজ বিকেলেই চালু করুন

  1. ১

    পেজ কানেক্ট করুন

    Meta-র অফিসিয়াল লগইনে এক ক্লিক। পাসওয়ার্ড কখনো চাই না।

  2. ২

    প্রোডাক্ট আনুন

    Shopify, WooCommerce, Google Sheet থেকে, বা পেজের পোস্ট থেকে নিজেই।

  3. ৩

    সাধারণ ভাষায় শেখান

    ডেলিভারি চার্জ, রিটার্ন নীতি, অফার। বাংলায় লিখলেই হয়।

  4. ৪

    টেস্ট করে লাইভ

    প্র্যাকটিস মোডে কাস্টমার সেজে দেখুন, তারপর এক ক্লিকে চালু।

আপনার ব্যবসার ভাষায় কথা বলে

L size e bust koto?
L সাইজে বুক ৪২ ইঞ্চি, লম্বা ৪৪। আপনার উচ্চতা বললে সাইজ মিলিয়ে দিতে পারি।

খরচ নিয়ে কোনো লুকোচুরি নেই

চূড়ান্ত প্ল্যান পাবলিক লঞ্চের আগে প্রকাশ করা হবে। প্রতিটা AI উত্তরের খরচ আপনি ড্যাশবোর্ডে লাইন ধরে দেখবেন।

এখন চলছে

ফ্রি পাইলট

আর্লি অ্যাক্সেস শপের জন্য

  • পুরো AI এজেন্ট আপনার পেজে
  • অর্ডার বুক ও কুরিয়ার বুকিং
  • আমাদের টিমের সরাসরি সেটআপ সাহায্য
  • লঞ্চের পর বিশেষ দাম
আবেদন করুন

শপ

মাসিক প্ল্যান

  • প্ল্যাটফর্ম ফি + AI-এর আসল খরচ
  • লুকানো সার্ভিস চার্জ নেই
  • চুক্তি নেই, যখন খুশি বন্ধ
  • অফিসিয়াল WhatsApp
ওয়েটলিস্টে নাম দিন

এজেন্সি

অনেক পেজ সামলান যাঁরা

  • এক লগইনে অনেক ব্র্যান্ড
  • টিম রোল ও পারমিশন
  • ক্লায়েন্টের আলাদা রিপোর্ট
  • অগ্রাধিকার সাপোর্ট
সেলস টিমকে লিখুন

যা সবচেয়ে বেশি জানতে চান

আপনার প্রশ্ন এখানে নেই?

WhatsApp-এ লিখুন। সাধারণত কয়েক মিনিটে উত্তর দিই।

WhatsApp-এ জিজ্ঞেস করুন+880 1601 787 786
ওয়েবসাইট লাগবে?

না। একটা ফেসবুক পেজই যথেষ্ট। EcomGini প্রতিটা প্রোডাক্টের নিজস্ব পেজ দেয় আর চ্যাটের ভেতরেই অর্ডার নেয়।

ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে?

কখনোই না। Meta-র অফিসিয়াল লগইনে পেজ যুক্ত করবেন, যেকোনো সময় সংযোগ তুলে নিতে পারবেন।

AI ভুল দাম বলবে না তো?

দাম, স্টক আর অফার আসে শুধু আপনার ক্যাটালগ আর নিয়ম থেকে। প্রতিটা উত্তর পাঠানোর আগে নিজে যাচাই করে। না জানলে বানিয়ে না বলে টিমকে জিজ্ঞেস করে।

কোন ভাষায় কথা বলে?

বাংলা, ইংরেজি আর বাংলিশ। কাস্টমার যে ভাষায় লেখেন, সেই ভাষায় উত্তর।

আমার টিম নিজে উত্তর দিতে পারবে?

হ্যাঁ। EcomGini, Meta Business Suite বা Messenger থেকে। চ্যাটে শুধু একটা “.” লিখলে AI সরে দাঁড়ায়, আবার “.” দিলে ফিরে আসে।

WhatsApp নম্বর ব্যান হওয়ার ভয় আছে?

না। EcomGini Meta-র অফিসিয়াল WhatsApp Business Platform ব্যবহার করে, QR দিয়ে জোড়া লাগানো আনঅফিশিয়াল পদ্ধতি নয়।

কোন কুরিয়ার চলে?

লঞ্চে Steadfast, Pathao আর RedX। চাহিদা অনুযায়ী আরও যোগ হবে।

আমার ডেটার মালিক কে?

আপনি। শুধু সেবা দেওয়ার জন্য ব্যবহার হয়, অনুরোধ করলে মুছে ফেলা হয়। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।

আজ রাতের মেসেজগুলো EcomGini-কে দিন।

ফ্রি পাইলটে জায়গা সীমিত। WhatsApp-এ লিখুন, আমরা নিজেরাই আপনার পেজে সেটআপ করে দেব।

WhatsApp-এ লিখুনঅথবা কল করুন +880 1601 787 786
ফ্রি পাইলটে যোগ দিন