EcomGini-তে আপনার সম্পর্কে থাকা তথ্য যেকোনো সময় মুছে ফেলতে পারেন। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা বেছে নিন।
আপনি যদি EcomGini ব্যবহারকারী ব্যবসা হন
- আপনার EcomGini অ্যাকাউন্টের ইমেইল থেকে hello@ecomgini.com-এ “Delete my data” বিষয় দিয়ে লিখুন।
- আমরা পরিচয় নিশ্চিত করে জানাব ঠিক কী কী মুছে যাবে।
- ৭ দিনের মধ্যে অ্যাকাউন্ট, যুক্ত পেজের টোকেন, কথোপকথন, কাস্টমার, অর্ডার, লিড, প্রোডাক্ট, ফাইল ও টিম অ্যাকাউন্ট মুছে ফেলি। ব্যাকআপ থেকে ৬০ দিনের মধ্যে সরে যায়।
- মুছে ফেলা শেষ হলে আপনাকে নিশ্চিত করে জানাই।
আপনি যদি EcomGini ব্যবহারকারী কোনো ব্যবসায় মেসেজ করে থাকেন
- ওই ব্যবসাকে আপনার কথোপকথন ও তথ্য মুছতে বলুন, অথবা
- ব্যবসার নাম আর আপনার ব্যবহৃত নাম বা ফোন নম্বর লিখে hello@ecomgini.com-এ ইমেইল করুন। ওই ব্যবসার EcomGini অ্যাকাউন্ট থেকে আপনার তথ্য মুছে আপনাকে জানাব।
Facebook থেকে EcomGini সরানো
- Facebook-এ Settings & privacy → Settings → Business integrations (বা Apps and websites)-এ যান।
- EcomGini খুঁজে Remove চাপুন।
- এতে EcomGini নতুন তথ্য পাওয়া বন্ধ করে। আগে পাওয়া তথ্য মুছতে ওপরের যেকোনো একটি পদ্ধতিও মানুন।
যা থেকে যেতে পারে
আইন অনুযায়ী বিলিং ও ট্যাক্সের রেকর্ড প্রয়োজনীয় সময় পর্যন্ত রাখা হতে পারে। এতে আপনার কথোপকথন থাকে না।
যোগাযোগ
hello@ecomgini.com · +880 1601 787 786 · IT Pal Solutions, ৫০ নয়াপাড়া রোড, ময়মনসিংহ ২২০০, বাংলাদেশ।